Logo Logo

আশিয়ান মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত


Splash Image

রাজধানীর খিলক্ষেতে অবস্থিত আশিয়ান মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল এর আয়োজনে পল্লী চিকিৎসকদের সাথে স্বাস্থ্যসেবা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (৪ এপ্রিল) দুপুরে হাসপাতালের সেমিনার কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অধ্যাপক ডা. মোঃ মাহবুবুর রহমান।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশিয়ান এডুকেশন-এর প্রধান নির্বাহী কর্মকর্তা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার শফিউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি সবুজ আলী এবং নরসিংদী জেলা পল্লী চিকিৎসক সমিতির সভাপতি আবুল কাশেম জুলহাস।

মতবিনিময় সভায় পল্লী চিকিৎসক সমিতির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্যবৃন্দসহ বিভিন্ন এলাকার পল্লী চিকিৎসকরা অংশগ্রহণ করেন।

সভায় গ্রামীণ স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থার সাথে সমন্বয় সাধনের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...