Logo Logo

উত্তরবঙ্গে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে নিউলাইটের উল্লেখযোগ্য ভূমিকা


Splash Image

উত্তরবঙ্গের সামাজিক উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘নিউলাইট ইয়্যুথ ডেভেলপমেন্ট ট্রেইনিং অর্গ্যানাইজেশন’। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংস্থাটি সমাজের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করে আসছে।


বিজ্ঞাপন


প্রতিষ্ঠানটির তথ্যমতে, এখন পর্যন্ত প্রায় ১০ হাজারেরও বেশি বেকার যুবক-যুবতীকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এসব প্রশিক্ষণের মাধ্যমে প্রায় ৪ হাজার মানুষের স্বকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে, যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে।

নিউলাইট অর্গ্যানাইজেশন কম্পিউটার বেসিক ও আইসিটি অ্যাপ্লিকেশন, গ্রাফিক্স ডিজাইন ফর ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, গবাদিপশু পালন ও গরু মোটাতাজাকরণ, নকশিপণ্য তৈরি, ড্রাইভিং, ভূমি জরিপসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে। পাশাপাশি প্রাতিষ্ঠানিক ও ভ্রাম্যমাণ উভয় পদ্ধতিতে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়।

এছাড়াও প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে জাতীয় দিবস পালন, যুব সমাবেশে অংশগ্রহণ, মাদকবিরোধী ও সন্ত্রাসবিরোধী সেমিনার, বাল্যবিবাহ ও যৌতুক নিরোধ কার্যক্রম, জনসংখ্যা নিয়ন্ত্রণ সচেতনতা, বৃক্ষরোপণ, স্বাস্থ্যসেবা, এইচআইভি ও হেপাটাইটিস বি সচেতনতা ও ভ্যাকসিনেশন কর্মসূচি পরিচালনা করছে।

পল্লী অঞ্চলে ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবা, প্রাণিস্বাস্থ্যসেবা, স্যানিটেশন কার্যক্রম, গবাদিপশুর ফ্রি ভ্যাকসিনেশন, নিরাপদ সড়ক সচেতনতা, নারী ক্ষমতায়ন ও যুব নেতৃত্ব বিকাশসহ বহুমুখী সামাজিক কার্যক্রমও পরিচালনা করে আসছে সংস্থাটি।

দুর্যোগকালীন সহায়তায়ও নিউলাইট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শীতবস্ত্র বিতরণ, বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা, দরিদ্রদের মাঝে ঈদবস্ত্র বিতরণসহ নানা মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে তারা।

প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্প্রসারণে বাংলাদেশ কৃষি বিপণন অধিদপ্তর, অনুপ্রেরণা সংস্থা ও আইএসআইএসসি’র সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে। এছাড়া নিউলাইটের অধীনে ইনফরমেশন টেকনোলজি ভিশন ট্রেনিং ইনস্টিটিউট, টপমেরিট নাইট স্কুল অ্যান্ড কলেজ এবং নিউলাইট যুব প্রশিক্ষণ কেন্দ্র পরিচালিত হচ্ছে।

বর্তমানে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, সৈয়দপুর ও রংপুরসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সংস্থাটির কার্যক্রম বিস্তৃত রয়েছে।

নিউলাইটের অন্যতম স্লোগান—“বেকার জীবনের আলোর আর একটি নাম নিউলাইট”—এর প্রতিফলন ঘটিয়ে প্রতিষ্ঠানটি যুবসমাজকে আত্মনির্ভরশীল করে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...