Logo Logo

গোপালগঞ্জে বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত


Splash Image

গোপালগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন-২০২৫, যেখানে বিচার বিভাগের কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (৪ এপ্রিল ২০২৬) জেলা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন গোপালগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামছুল হক।

সম্মেলনে তিনি বিচার বিভাগের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি বিচারপ্রার্থীদের দ্রুত ও কার্যকর সেবা প্রদানের ওপর জোর দেন। তিনি বলেন, বিচারিক কার্যক্রমে প্রযুক্তির ব্যবহার বাড়ানো গেলে মামলার জট কমানো এবং বিচারপ্রক্রিয়া সহজ করা সম্ভব হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ। তিনি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও বিচার বিভাগের মধ্যে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তিনি।

সম্মেলনে বিভিন্ন পর্যায়ের বিচারিক কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বক্তারা বিচার বিভাগের সার্বিক উন্নয়ন, মামলার জট নিরসন এবং বিচারপ্রার্থীদের আস্থা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।

বক্তারা আরও বলেন, দ্রুত বিচার নিশ্চিত করতে হলে আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি বিচার বিভাগে দক্ষ জনবল বৃদ্ধি এবং অবকাঠামোগত উন্নয়ন জরুরি। একই সঙ্গে সাধারণ মানুষের কাছে বিচার প্রাপ্তি সহজলভ্য করতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

জেলা দায়রা জজ আদালতের আয়োজনে অনুষ্ঠিত এই সম্মেলন সংশ্লিষ্টদের মধ্যে পারস্পরিক সমন্বয় জোরদার এবং বিচার ব্যবস্থার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...