বিজ্ঞাপন
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টা ২০ মিনিটে জেলা মহিলাদলের সভাপতি নাজনীন রহমানের নেতৃত্বে এই প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন নারী সংসদ সদস্যের বিরুদ্ধে এই ধরনের কুরুচিপূর্ণ ও অশোভন বক্তব্য অত্যন্ত আপত্তিকর এবং মানহানিকর। তারা অবিলম্বে মুফতি আমির হামজাকে তার বক্তব্য প্রত্যাহার করার আহ্বান জানান এবং জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি তোলেন।
বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত এই বক্তব্য প্রত্যাহার করা না হয় এবং তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা না হয়, তবে আগামীতে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে। এ সময় তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সংসদ সদস্য আমির হামজার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।
উক্ত প্রতিবাদ কর্মসূচিতে ফরিদপুর মহানগর মহিলাদলের সভাপতি রুকসানা পারভীন পাপীয়া, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক নাসরিন আলম, সাংগঠনিক সম্পাদক লুবণা জাহান এবং কোতোয়ালি থানা মহিলাদলের সভাপতি সেলিনা আজিজসহ জেলা ও মহানগর মহিলাদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...