বিজ্ঞাপন
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার চরজব্বার-চেয়ারম্যান ঘাট সড়কের ফায়ার সার্ভিস সংলগ্ন নূরানী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
ফিলিং স্টেশনের ম্যানেজার মো. ফারুক হোসেন জানান, সকাল ৯টা থেকে নিয়মিতভাবে তেল সরবরাহ করা হচ্ছিল। তবে বিকেল সাড়ে ৪টার দিকে তেল শেষ হয়ে যায়। এ সময় লাইনে বেশ কিছু মোটরসাইকেল অপেক্ষমাণ ছিল। তেল শেষ হওয়ার বিষয়টি জানানো হলে ক্ষুব্ধ মোটরসাইকেলচালকরা অতর্কিতে হামলা চালায়। তারা ফিলিং স্টেশনের অফিস কক্ষে ভাঙচুর চালায় এবং লুটপাটের ঘটনাও ঘটে।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...