বিজ্ঞাপন
বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৪টা থেকে শুরু হওয়া এই নির্বাচনে ক্লাবের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের টুঙ্গিপাড়া উপজেলা সংবাদদাতা মো. আফজাল হোসেন এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি শওকত হোসেন মুকুল নির্বাচিত হয়েছেন।
পুরো নির্বাচন প্রক্রিয়াটি ছিল অত্যন্ত সুশৃঙ্খল। ভোটগ্রহণ ও গণনা চলাকালে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার এবং টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় পাঁচ ইউনিয়নের জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ভোট গণনা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। পরবর্তীতে নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট প্রিজাইডিং ও রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত ফলাফল বিবরণীতে স্বাক্ষর করেন।
নির্বাচনের মাধ্যমে ১৭ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির অন্যান্য পদের মধ্যে সহসভাপতি হিসেবে ওয়াহিদুজ্জামান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে শ্রী সমেস বৈরাগী ও দিলীপ মন্ডল, সাংগঠনিক সম্পাদক পদে হাবিবুল্লাহ খান, কোষাধ্যক্ষ পদে বিএম শামীম এবং দপ্তর সম্পাদক পদে জাহিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
এছাড়া মহিলা বিষয়ক সম্পাদক পদে হাফিজা বেগম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মহিদুল ইসলাম বাঁধন এবং নির্বাহী সদস্য হিসেবে ডা. ফারুক হোসেনসহ অন্য নেতৃবৃন্দ স্থান পেয়েছেন।
নবনিযুক্ত এই কমিটি টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে এবং সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহলের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে। নবনির্বাচিত কমিটিকে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অভিনন্দন জানিয়েছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...