বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ পূজা অনুষ্ঠিত হয়। পূজাকে কেন্দ্র করে বিকেল থেকেই মাঠজুড়ে ভক্ত ও দর্শনার্থীদের ঢল নামে। ধর্মীয় আচার-অনুষ্ঠান, ব্রত পালন এবং নানা ঐতিহ্যবাহী আয়োজন ঘিরে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের প্রতিনিধি হিসেবে জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রে জানা গেছে, এ পূজায় প্রায় ৫ থেকে ৬ হাজার সনাতন ধর্মাবলম্বী অংশগ্রহণ করেন। সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় প্রশাসনের নজরদারি ছিল উল্লেখযোগ্য।
ধর্মীয় ভাবগাম্ভীর্য, ব্যাপক জনসমাগম এবং সুশৃঙ্খল ব্যবস্থাপনার মধ্য দিয়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে চড়ক পূজা সম্পন্ন হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...