Logo Logo

বাকেরগঞ্জে শুল্ক-কর ফাঁকি দেয়া মজুতকৃত নকল সিগারেট জব্দ, আটক-১


Splash Image

বাকেরগঞ্জে শুল্ক-কর ফাঁকি দিয়ে বাজারজাতকরণে মজুতকৃত বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে কোস্ট গার্ড। এ ঘটনায় মনিরুজ্জামান সাগর (৪০) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।


বিজ্ঞাপন


শুক্রবার (১৮ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের নিউমার্কেট এলাকায় অভিযান চালানো হয়। সেখানকার একটি গোডাউন থেকে ৮ লাখ ৪৪ হাজার ২০০ টাকা মূল্যের ৫ হাজার ৭০০ শলাকা নকল সিগারেট জব্দ করা হয়।

কোস্ট গার্ড স্টেশন বরিশাল এ অভিযান পরিচালনা করে। শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশে নকল সিগারেট মজুদ করা হয়। জব্দকৃত সিগারেটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অধিদপ্তর বরিশাল এর নিকট হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড জানায়, এ ঘটনায় মনিরুজ্জামান সাগর নামে একজনকে আটক করা হয়েছে। সেই সঙ্গে চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানানো হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...