বিজ্ঞাপন
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ক্যাম্পেইনের শুভ সূচনা করা হয়। কর্মসূচির আওতায় জেলাজুড়ে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী সকল শিশুকে ইপিআই টিকাদান কেন্দ্রের মাধ্যমে এক ডোজ হাম-রুবেলা টিকা প্রদান নিশ্চিত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম এবং জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন শাহ মোহাম্মদ বদরুদ্দোজা, জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. বজলুর রশিদ খান এবং সিভিল সার্জন কার্যালয়ের প্রধান সহকারী গোলাম কিবরিয়া। এ সময় সদর হাসপাতালের চিকিৎসক, সেবিকা, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও সচেতন অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে একটি শিশুকে টিকা প্রদানের মধ্য দিয়ে জেলায় আনুষ্ঠানিকভাবে এই টিকাদান কার্যক্রমের সূচনা করা হয়। এ সময় বক্তারা বলেন, হাম ও রুবেলা নির্মূলে টিকার কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও সবল রাখতে নির্ধারিত বয়সের প্রতিটি শিশুকে টিকা কেন্দ্রে নিয়ে আসার জন্য অভিভাবকদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়।
জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ক্যাম্পেইন চলাকালীন নির্দিষ্ট কেন্দ্রগুলোতে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে বিরতিহীনভাবে এই সেবা প্রদান করা হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...