বিজ্ঞাপন
মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোরে গদাধরডাঙ্গী গ্রামের একটি কলাবাগান থেকে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামছুল আজম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে আকাশকে তার বাড়ির নিকটবর্তী একটি বাগান থেকে গ্রেপ্তার করে ফরিদপুর কোতোয়ালি থানায় নিয়ে আসা হয়েছে।
র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার গাজী মো. লুৎফর রহমান জানান, অভিযুক্তের অবস্থান নিশ্চিত হওয়ার পর দ্রুত অভিযান পরিচালনা করা হয়। আটকের সময় অভিযুক্তের আচরণ কিছুটা অসংলগ্ন ছিল বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, সোমবার (২৭ এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামের আজগর মোল্লার বাড়ির উঠানে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্যমতে, আকাশ মোল্লা হঠাৎ কোদাল নিয়ে স্বজনদের ওপর এলোপাতাড়ি হামলা চালান। এতে ঘটনাস্থলেই রাহেলা বেগম (৫০), আমেনা বেগম (৭৫) ও কাবুল (৪৫) নিহত হন। হামলায় রিয়াজ মোল্লা (৪৫) নামের একজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম জানান, ঘটনার পরপরই পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অভিযুক্ত যুবক মানসিক ভারসাম্যহীন। তবে এই নৃশংস হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো নিগূঢ় কারণ রয়েছে কি না, তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আকাশের মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা হবে। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত কোদাল উদ্ধার ও প্রকৃত মোটিভ উদঘাটনে কাজ করছে পুলিশ ও গোয়েন্দা বাহিনী। এই ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং নিরাপত্তার স্বার্থে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, অভিযুক্তকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...