বিজ্ঞাপন
শনিবার (৯ মে) গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার বসতঘরে তল্লাশি চালিয়ে বিক্রির উদ্দেশ্যে রাখা ২১ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৫ হাজার ১ শত টাকা উদ্ধার করা হয়। আটক আবু সালাম বৈচন্ডী গ্রামের হারুন প্যাদার ছেলে।
ঝালকাঠি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ছানোয়ার হোসেন জানান, আবু সালাম দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইয়াবা ও নগদ টাকাসহ তাকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক কারবারে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলেও জানান তিনি।
নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...