বিজ্ঞাপন
রোববার (১০ মে) দুপুরে জয়াগ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে বিশেষ অভিযান চালিয়ে তাকে আইনের আওতায় আনা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত মহিন উদ্দীন মোহনের বিরুদ্ধে চাঁদাবাজি ও মারামারির একটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ওই মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক হিসেবে চিহ্নিত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল তার অবস্থান নিশ্চিত করে এই অভিযান পরিচালনা করে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্যানেল চেয়ারম্যান মোহন বিভিন্ন কর্মকাণ্ডের কারণে দীর্ঘদিন ধরেই এলাকায় আলোচিত ছিলেন। ২০২৩ সালের ১৮ মার্চ মিজানুর রহমান নামে এক ব্যক্তি সোনাইমুড়ী থানায় তার বিরুদ্ধে মারামারি ও চাঁদা দাবির অভিযোগে মামলাটি দায়ের করেছিলেন।
তবে মোহনের পরিবারের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, রাজনৈতিকভাবে হয়রানি করার উদ্দেশ্যেই এই 'মিথ্যা' মামলা দেওয়া হয়েছে। তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতেই একটি পক্ষ পরিকল্পিতভাবে কাজ করছে বলে তারা অভিযোগ করেন।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিকে নোয়াখালীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার আইনি প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...