Logo Logo

যুদ্ধ ও ভিসার লড়াই জয় করে, বিশ্বমঞ্চে মহাকাব্যিক কিছু করে দেখাতে চায় ইরান


Splash Image

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে পর্দা উঠতে যাচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। আয়োজক তিন দেশের বাইরে তৃতীয় দল হিসেবে সবার আগে মূল পর্ব নিশ্চিত করলেও, ইরানের বিশ্বকাপ যাত্রাটা মোটেও মসৃণ ছিল না। বছরের শুরুতে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া তীব্র সংঘাতের কারণে তাদের অংশগ্রহণ নিয়েই তৈরি হয়েছিল ঘোর অনিশ্চয়তা। এরপর যুক্ত হয় যুক্তরাষ্ট্রে ম্যাচ থাকা সত্ত্বেও মার্কিন ভিসা জটিলতা। তবে সব বাধা টপকে ‘টিম মেলি’ অবশেষে তাদের বিশ্বকাপ বেস ক্যাম্প মেক্সিকোতে পৌঁছে গেছে। রাজনৈতিক ও মানসিক চাপ পেছনে ফেলে এখন মাঠের লড়াইয়ে ইতিহাস গড়ার অপেক্ষায় ইরান।


বিজ্ঞাপন


বিশ্বকাপের ইতিহাসে এটি ইরানের সপ্তম অংশগ্রহণ। এশিয়ান ফুটবলের তিনবারের চ্যাম্পিয়ন তারা, তবে মহাদেশীয় এই আভিজাত্য বৈশ্বিক মঞ্চে এখনও অনূদিত হয়নি। এর আগের ছয়টি আসরের প্রতিবারই তাদের বিদায় নিতে হয়েছে গ্রুপ পর্ব থেকে। তবে এবার চিত্রনাট্য বদলাতে মরিয়া কোচ আমির গালেনোইর শিষ্যরা।

বাছাইপর্বের ১৬ ম্যাচের মধ্যে মাত্র ১টিতে হেরে টানা চতুর্থবারের মতো বিশ্বকাপ টিকিট পাওয়া দলটিকে নিয়ে দারুণ আশাবাদী কোচ। ‘দ্য জেনারেল’ খ্যাত কৌশলবিদ গালেনোই বলেন, "সম্প্রতি আমরা অনেক সমস্যার মধ্য দিয়ে গেছি, কিন্তু খেলোয়াড়রা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। এই বিশ্বকাপে তারা মহাকাব্যিক কিছু করতে পারে এবং সেই টেকনিক্যাল সামর্থ্য এই দলের আছে।"

এবারের বিশ্বকাপে ‘গ্রুপ-বি’তে ইরানের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের মাটিতে। মেক্সিকোর বেস ক্যাম্প থেকে তারা সরাসরি ম্যাচগুলোতে অংশ নিতে ভেন্যুতে উড়াল দেবে।

১৫ জুন: ইরান বনাম নিউজিল্যান্ড (লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম), ২১ জুন: বেলজিয়াম বনাম ইরান (লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম), ২৬ জুন: মিসর বনাম ইরান (সিয়াটেল স্টেডিয়াম)।

ভিসা ও রাজনৈতিক জটিলতা সামলে কোচ গালেনোই যে ২৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড নিয়ে মেক্সিকোতে ডেরা বেঁধেছেন,

গোলরক্ষক: আলিরেজা বেইরানভান্দ, হোসেইন হোসেইনি, পায়াম নিয়াজমান্দ।

ডিফেন্ডার: দানিয়াল ইরি, এহসান হাজসাফি (অধিনায়ক), সালেহ হার্দানি, হোসেইন কানানি, শুজা খলিলজাদে, মিলাদ মোহাম্মাদি, আলি নেমাতি, রামিন রেজায়িয়ান।

মিডফিল্ডার: রৌজবেহ চেশমি, সাঈদ এজাতোলাহি, মেহদি ঘাইদি, সামান ঘোদ্দোস, মোহাম্মদ ঘোরবানী, আলিরেজা জাহানবাখশ, মোহাম্মদ মোহেবি, আমির মোহাম্মদ রাজাঘিনিয়া, মেহদি তারেমি, আরিয়া ইউসেফি।

ফরোয়ার্ড: আলি আলিপুর, ডেনিস দারঘাহি, আমিরহোসেইন হোসেইনজাদে, শাহরিয়ার মোগানলু।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...