বিজ্ঞাপন
এরই ধারাবাহিকতায় শনিবার (১৩ জুন) সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়। কর্মসূচিতে উদ্যোক্তা আনন্দ হালদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য পরিবেশ রেখে যেতে চাই।”
স্থানীয় বাসিন্দারা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে পরিবেশ সংরক্ষণে সবাইকে আরও বেশি করে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান। তাদের মতে, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই এবং এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...