বিজ্ঞাপন
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদুর রহমান মজুমদারের নেতৃত্বে শহরের আনন্দবাজার নৌঘাট থেকে শুরু করে বাসুদেব ইউনিয়নসহ আশপাশের তিতাস নদীর কয়েকটি স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে তিতাস নদীতে বেড় দিয়ে মাছ নিধনে ব্যবহৃত নিষিদ্ধ কারেন্ট জাল, রিং জাল, চিংড়ি মাছ ধরার বটল ফাঁদসহ বিপুল পরিমাণ ৮৭টি অবৈধ রিং জাল ও ১ লাখ মিটার কারেন জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় এক জেলেকে দুই হাজার টাকা জরিমানা ও সতরকতামূলক লিফলেট বিতরণ করা হয়। এছাড়াও বাসুদেব এলাকায় অবস্থানরত জেলেদের সঙ্গে কথা বলে নদীতে নিষিদ্ধ জাল ব্যবহার না করা এবং বড়শি ও বড় মাছ শিকারের জাল ব্যবহার করে মাছ ধরার আহ্বান জানানো হয়। পাশাপাশি দেশীয় মাছের প্রজনন নদী-খাল ও বিলের পরিবেশ রক্ষায় সচেতন করা হয়।
এসময় মোবাইল কোট পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী করমকরতা মাহমুদা জাহান। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা মৎস্য করমকরতা শিমুল রানী পাল, সদর মডেল থানার এস আই সোহেল , পরিবেশবাদী সংগঠন তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ,সোহেল রানা ভূঁইয়াসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও অন্যান্যরা।
জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদুর রহমান মজুমদার বলেন, দেশীয় প্রজাতির মাছ রক্ষা এবং তিতাস নদীর জীববৈচিত্র্য সংরক্ষণে নিষিদ্ধ জাল ব্যবহারের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিত চলবে। কারেন্ট জাল ও অন্যান্য অবৈধ উপকরণ ব্যবহারের কারণে মা মাছ, পোনা ও ছোট মাছ নির্বিচারে নিধন হচ্ছে, যা ভবিষ্যতে মৎস্যসম্পদের জন্য বড় হুমকি। জেলেদের আইন মেনে মাছ ধরতে হবে। কেউ নিষিদ্ধ জাল ব্যবহার করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরো বলেন, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র সংরক্ষণ এবং জলজ জীববৈচিত্র্য রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী করমকরতা মাহমুদা জাহান বলেন, তিতাস নদীতে জেলেরা মাছের প্রজাতি নষ্ট হয় এমন জাল ব্যবহার করা থেকে বিরত রাখার জন্য এ অভিযান, তিতাস নদীর পরিবেশ ও জীবিকার অন্যতম ভিত্তি মাছ। নদীতে অবৈধ জালের ব্যবহার বন্ধ করা না গেলে দেশীয় মাছের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। তাই উপজেলা ও জেলা মৎস্য করমকরতা কে নিয়ে মানুষকে সচেতন করতে এই উদ্যোগ। আশা করি মানুষ এ বিষয়ে সচেতন হবে এবং মাছ ধরার ক্ষেত্রে নিয়ম মেনে চলবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...