বিজ্ঞাপন
শনিবার (১৩ জুন) দুপুরে জেলা প্রশাসন, গোপালগঞ্জ এবং বন বিভাগের যৌথ আয়োজনে গোপালগঞ্জ জেলা মেডিকেল কলেজ মাঠ, জেলা প্রশাসন স্কুল মাঠ এবং নার্সিং ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জনাব কে. এম. বাবর। এছাড়া উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান এবং পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে প্রত্যেক নাগরিককে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী বৃক্ষরোপণ এবং রোপণকৃত গাছের যথাযথ পরিচর্যার দায়িত্ব গ্রহণ করতে হবে।
বক্তারা আরও বলেন, বৃক্ষ শুধু পরিবেশ রক্ষাই করে না, বরং জীববৈচিত্র্য সংরক্ষণ, বায়ুদূষণ কমানো এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...