বিজ্ঞাপন
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ‘সেবার ব্রতে চাকরি’ স্লোগানকে সামনে রেখে চলমান এই নিয়োগ কার্যক্রমে দ্বিতীয় দিনে পুরুষ প্রার্থীদের জন্য ১ হাজার ৬০০ মিটার এবং নারী প্রার্থীদের জন্য ১ হাজার মিটার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দৌড় পরীক্ষা ছাড়াও প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাইয়ের জন্য লং জাম্প ও হাই জাম্প পরীক্ষাও নেওয়া হয়।
গোপালগঞ্জের পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মো. হাবীবুল্লাহর সার্বিক তত্ত্বাবধানে সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে এই নিয়োগ কার্যক্রম পরিচালিত হচ্ছে। নিয়োগ প্রক্রিয়ায় শতভাগ নিরপেক্ষতা নিশ্চিত করতে পুলিশ হেডকোয়ার্টার্সের মনোনীত প্রতিনিধিসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থেকে প্রতিটি ধাপ পর্যবেক্ষণ করেন।
দ্বিতীয় দিনের কার্যক্রম শেষে পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানান এবং পরবর্তী ধাপের পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি আজ শুক্রবার (২৬ জুন) সকাল ৮টায় অনুষ্ঠিতব্য পরবর্তী মাঠ পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্ধারিত সময়ের আগেই পরীক্ষার উপযোগী পোশাক পরিধান করে উপস্থিত থাকার জন্য প্রার্থীদের আহ্বান জানান।
জেলা পুলিশের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, সম্পূর্ণ মেধাভিত্তিক, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাংলাদেশ পুলিশে বাছাই করা হচ্ছে। নিয়োগ কার্যক্রমের প্রতিটি ধাপে কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে এবং কোনো ধরনের জালিয়াতি বা আর্থিক লেনদেনের সুযোগ নেই বলেও আশ্বস্ত করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...