বিজ্ঞাপন
আজ সোমবার (২৭ জুলাই) সকাল সাড় ১১টায় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে ৫টি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত মোট ৬০টি পরিবারের হাতে আনুষ্ঠানিকভাবে এসব ঢেউটিন ও চেক তুলে দেন গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালিপাড়া) আসনের সংসদ সদস্য এস এম জিলানী।
সহায়তা প্রদানকালে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম, সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার এবং টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলু, পৌর বিএনপির সভাপতি এমদাদ মোল্লা, সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার এবং যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম জানান, সাম্প্রতিক অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩৫টি দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ১০ হাজার টাকা করে মোট ৩ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
পাশাপাশি আরও ২৫টি পরিবারকে বসতবাড়ি নতুন করে নির্মাণের সুবিধার্থে গৃহনির্মাণ বাবদ ৬ হাজার টাকার চেক এবং দুই বান্ডিল করে বিনামূল্যে ঢেউটিন প্রদান করা হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...