বিজ্ঞাপন
আজ সোমবার (২৭ জুলাই) বেলা পৌনে ১২টার দিকে কোটালীপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের থানাপাড়া এলাকায় র্যাব এই বিশেষ অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সজিব মিয়া উক্ত থানাপাড়া এলাকার মিরাজ মিয়ার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার এস এম রেজাউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানাপাড়া এলাকায় অভিযান চালিয়ে সজিব মিয়াকে তাঁর নিজ বাড়ি থেকে আটক করা হয়। আটককালে তাঁর কাছ থেকে ৩ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাবের এই কর্মকর্তা আরও জানান, জব্দকৃত ইয়াবা ট্যাবলেট ও স্মার্টফোনসহ গ্রেপ্তারকৃত আসামিকে কোটালীপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সজিব মিয়াকে আসামি করে কোটালীপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...