Logo Logo

নলছিটিতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার


Splash Image

ঝালকাঠির নলছিটি উপজেলায় পরিচালিত পুলিশের এক বিশেষ অভিযানে ১৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ফাহিম খান (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোদন্ডা এলাকার মেসার্স শুকতারা ব্রিকস সংলগ্ন স্থান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ফাহিম খান উক্ত ইউনিয়নের পূর্ব গোদন্ডা গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের অধিবাসী মো. ফরিদ খানের ছেলে।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে নলছিটি থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহভাজন হিসেবে ফাহিম খানকে তল্লাশি করা হলে তার কাছে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরবর্তীতে উদ্ধারকৃত মাদকসহ তাকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নলছিটি থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। আইনি আনুষ্ঠানিকতা শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

ওসি আরও জোর দিয়ে বলেন, নলছিটি উপজেলাকে মাদকমুক্ত করতে পুলিশের নিয়মিত প্রতিরোধমূলক অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবার ও এ সংক্রান্ত অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...