বিজ্ঞাপন
সোমবার (২৭ জুলাই) দিবাগত রাত ১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুকুনুজ্জামান জানান, মহাসড়কের পাশে এক নারীর মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে ওই নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, নিহত নারীর পরিচয় নিশ্চিত করা এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যৌথভাবে কাজ করছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। নিহত নারীর পরিচয় শনাক্ত হওয়ার পর তাঁর মৃত্যুর পেছনের কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...