Logo Logo

মাদক প্রতিরোধে গোপালগঞ্জে জেলা প্রশাসনের আলোচনা সভা


Splash Image

মাদকাসক্তির ভয়াবহ ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদক প্রতিরোধে কার্যকর করণীয় নির্ধারণের লক্ষ্যে গোপালগঞ্জে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের 'স্বচ্ছতা' সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসন, গোপালগঞ্জ-এর আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) কাজী হুমায়ুন কবির এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক নবী নেওয়াজ।

আলোচনা সভায় মাদকাসক্তির ভয়াবহতা, ব্যক্তি ও পারিবারিক জীবনে এর নেতিবাচক প্রভাব এবং সমাজ থেকে মাদক সম্পূর্ণ নির্মূলে বিভিন্ন করণীয় দিক তুলে ধরা হয়।

মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসনের উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম ও সাধারণ মানুষের সম্মিলিত ও সমন্বিত ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

আয়োজিত এ সভায় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সামাজিক সংগঠনের সদস্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও বাংলাদেশ স্কাউটসের প্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...