বিজ্ঞাপন
বুধবার (২৯ জুলাই) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সেন্টকম এ ঘটনাকে মার্কিন বাহিনীর বিরুদ্ধে ইরানের একটি ‘সারপ্রাইজ অ্যাটাক’ হিসেবে উল্লেখ করেছে।
সেন্টকমের বিবৃতিতে বলা হয়েছে, ইরানের ছোড়া ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর সবকটিই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে মাঝপথেই সফলভাবে প্রতিহত করা হয়েছে। ফলে ক্ষেপণাস্ত্রগুলো তাদের নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি।
এদিকে হামলার পর মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সামরিক সদস্যদের সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে বলে জানিয়েছে সেন্টকম। বিবৃতিতে বলা হয়, সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট বাহিনী বর্তমানে উচ্চ প্রস্তুত অবস্থায় দায়িত্ব পালন করছে।
তবে সেন্টকমের প্রকাশিত বিজ্ঞপ্তিতে হামলার সুনির্দিষ্ট স্থান, ক্ষেপণাস্ত্রের সংখ্যা কিংবা এ ঘটনায় কোনো হতাহতের তথ্য উল্লেখ করা হয়নি।
সূত্র: আল জাজিরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...