বিজ্ঞাপন
বুধবার (২৯ জুলাই) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।
রংপুর র্যাব-১৩-এর কমান্ডার আশরাফুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক ও যুগ্ম সচিব মোহাম্মদ নায়িরুজ্জামান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোহসিন।
মতবিনিময় সভায় বক্তারা সমাজ থেকে মাদকের ভয়াবহ ছবল ও অপরাধ নির্মূলে সমন্বিত পদক্ষেপের ওপর আলোকপাত করেন। আলোচনায় মাদকের প্রসার রোধ, মাদকাসক্তদের সঠিক চিকিৎসা ও পুনর্বাসন সুনিশ্চিত করা এবং কিশোর গ্যাংয়ের অপতৎপরতা নিয়ন্ত্রণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
এর পাশাপাশি প্রযুক্তিভিত্তিক ও সামাজিক ব্যাধিগুলো চিহ্নিত করে সামাজিক যোগাযোগমাধ্যমের দায়িত্বশীল ব্যবহার, অনলাইন প্রতারণা, সাইবার বুলিং এবং বাল্যবিবাহের কুফল সম্পর্কে বিস্তর আলোচনা করা হয়। বক্তারা উল্লেখ করেন, কেবল কঠোর আইন প্রয়োগের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়; এর জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সমাজের সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সচেতনতা গড়ে তোলা অপরিহার্য। একই সাথে যুবসমাজকে অপরাধমূলক পথ থেকে দূরে রাখতে তাদের সুস্থ বিনোদন, খেলাধুলা ও নানা সৃজনশীল কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, সাধারণ শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...