বিজ্ঞাপন
বুধবার (২৯ জুলাই) দুপুর ২টায় রাজাপুর উপজেলার পূর্ব কানুদাসকাঠি আদর্শ নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের চারতলা ভিতবিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। পরে বিকেল ৩টায় কাঠালিয়া উপজেলার পশ্চিম ছিটকী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
পূর্ব কানুদাসকাঠি আদর্শ নিম্নমাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল বলেন, “শিক্ষার উন্নয়ন ছাড়া একটি জাতির টেকসই অগ্রগতি সম্ভব নয়। বর্তমান সরকার শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। নতুন একাডেমিক ভবন নির্মিত হলে শিক্ষার্থীরা আধুনিক ও উন্নত পরিবেশে পাঠ গ্রহণের সুযোগ পাবে, যা তাদের মেধা ও দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী স্নেহলতা রায়, রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন বিশ্বাস, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হক নান্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ পারভেজ, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মো. রফিক হোসেন মৃধাসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সুধীজন এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা।
জানা গেছে, সরকারের রাজস্ব বাজেটের আওতায় বাস্তবায়নাধীন ‘অনাবাসিক ভবন নির্মাণ ও সম্প্রসারণ কর্মসূচি (পূর্বতন-৭০১৬)’ প্রকল্পের অধীনে ভবন দুটি নির্মাণ করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে ঝালকাঠি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।
সংশ্লিষ্টরা জানান, নতুন একাডেমিক ভবন নির্মিত হলে বিদ্যালয় দুটির অবকাঠামোগত সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এর ফলে শিক্ষার্থীরা আধুনিক ও মানসম্মত শিক্ষা পরিবেশে পাঠ গ্রহণের সুযোগ পাবে, যা স্থানীয় শিক্ষার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...