বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাব হলরুমে এই উদযাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি. এম. মনিরুল ইসলাম মিনি। মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবুল হাশেম।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. আবুল হাশেম বলেন, মাছরাঙা টেলিভিশন শুরু থেকেই নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। বৈচিত্র্যময় অনুষ্ঠানমালার মাধ্যমে সব বয়সের দর্শকের কাছে চ্যানেলটি বিশেষ জনপ্রিয়তা লাভ করেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার, জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম টুটুল, সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু, বিটিভি ও বেতারের শিল্পী আবু আফ্ফান রোজবাবু, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, পরিবেশ সংগঠক কাজী আব্দুস সবুর এবং বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি ফারুক মাহবুবুর রহমান।
এছাড়া সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস, সাংবাদিক এম. রফিক, বণিক বার্তার গোলাম সরোয়ার, জিল্লুর রহমান, এবিএম মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরার সকালের নির্বাহী সম্পাদক আমিরুজ্জমান বাবু, ফারুক রহমান ও ইব্রাহীম খলিলসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া অঙ্গন ও গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা পর্ব শেষে অতিথিরা সবাই মিলে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। পরবর্তীতে সাতক্ষীরা প্রতিবন্ধী বিদ্যালয় ও সরকারি কলেজের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...