বিজ্ঞাপন
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, রাজধানী জুবা থেকে প্রচারিত এক সরকারি আদেশের মাধ্যমে জনি ওহিসার অপসারণ নিশ্চিত করা হয়। গত বুধবার গভীর রাতে দেশটির প্রেসিডেন্ট সালভা কির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এই বিশেষ আদেশ জারি করেন। তবে গভর্নরকে সরিয়ে দেওয়ার সুনির্দিষ্ট কোনো কারণ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি দেশটির সরকার।
বিশ্লেষকরা বলছেন, প্রেসিডেন্ট সালভা কিরের এই সিদ্ধান্ত হঠাৎ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। দীর্ঘদিন ধরেই দেশটির মন্ত্রিসভা, অর্থ মন্ত্রণালয় এবং কেন্দ্রীয় ব্যাংকের গুরুত্বপূর্ণ পদগুলোতে ঘন ঘন পরিবর্তন আনা হচ্ছে। উচ্চ মূল্যস্ফীতি, অর্থনৈতিক মন্দা ও মুদ্রা বাজারের অস্থিতিশীলতা নিয়ন্ত্রণে রাজনৈতিক ও নীতিগত চাপ সামাল দিতেই এই ধরনের প্রশাসনিক রদবদল অব্যাহত রেখেছে কির প্রশাসন।
বিশ্বের নবীনতম রাষ্ট্র দক্ষিণ সুদান দীর্ঘ রাজনৈতিক সংঘাত ও গৃহযুদ্ধের প্রভাব কাটানোর পাশাপাশি সাম্প্রতিক সময়ে তীব্র অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। স্থানীয় মুদ্রা 'দক্ষিণ সুদানিজ পাউন্ড'-এর ধারাবাহিক মানপতন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশচুম্বী দাম নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক নানামুখী চ্যালেঞ্জের মুখোমুখি। নীতি বাস্তবায়নে ধীরগতি এবং অর্থনৈতিক সংস্কার সফল না হওয়ায় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের ওপর প্রশাসনিক চাপ দীর্ঘদিন ধরেই বাড়ছে।
গভর্নর পদ থেকে জনি ওহিসার এই আকস্মিক বিদায় দেশটির কেন্দ্রীয় ব্যাংকের নীতিগত ধারাবাহিকতা ও বিনিয়োগকারীদের মধ্যে কী প্রভাব ফেলে, তা নিয়ে এখন তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...