ছবি : সংগৃহিত
বিজ্ঞাপন
শুক্রবার (৩১ জুলাই) সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে আয়োজিত বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে আইন সংস্কার কমিশন ১৩৩টি অধ্যাদেশ জারি করেছিল। বর্তমান সরকার সেগুলোর প্রায় সবই গ্রহণ করেছে এবং জুলাই সনদের আলোকে সেগুলোর চূড়ান্ত বাস্তবায়নের কাজ এগিয়ে নেওয়া হবে।
একই অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, দেশের পর্যটন খাতের উন্নয়নে একটি সমন্বিত মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণ বাড়বে এবং জাতীয় অর্থনীতিতে পর্যটন খাতের অবদান আরও জোরদার হবে।
অনুষ্ঠানে জাতীয় রাজনীতি নিয়েও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেন, প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে এনসিপির সাম্প্রতিক বক্তব্য রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী। নাসিরুদ্দীন পাটোয়ারীকে বাদ দিয়ে এনসিপি দেশের যেকোনো স্থানে রাজনৈতিক কর্মসূচি পালন করলে বিএনপি তাদের সহযোগিতা করবে বলেও মন্তব্য করেন তিনি।
ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেনের সভাপতিত্বে আয়োজিত বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি এম এ মজিদসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...