বিজ্ঞাপন
আজ শনিবার (১ আগস্ট) দুপুরে গোপালগঞ্জ জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা যৌথভাবে এই সিদ্ধান্তের কথা জানান।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্য পাঠকালে তারা উল্লেখ করেন, ব্যক্তিগত কারণে বর্তমানে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সঙ্গে তারা কোনো সম্পর্ক বজায় রাখতে আগ্রহী নন। সম্পূর্ণ নিজস্ব বিবেচনায়, স্বেচ্ছায় ও সজ্ঞানে তারা সংগঠনের সর্বস্তরের সদস্যপদ ও পদ-পদবি থেকে পদত্যাগ করে প্রাতিষ্ঠানিক সম্পর্ক ছিন্ন করছেন।
একই সাথে তারা স্পষ্ট করে বলেন, "চলতি মুহূর্ত থেকে আমরা আর কোনো প্রকার দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডের সাথে নিজেদের সম্পৃক্ত রাখব না এবং সংগঠনের কোনো কার্যক্রমে অংশগ্রহণ কিংবা সহায়তা করব না।"
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠের পর তারা সিদ্ধান্তের কথা পুনর্ব্যক্ত করেন। তবে পদত্যাগের পেছনে উল্লিখিত 'ব্যক্তিগত কারণ' ব্যতীত অন্য কোনো সুনির্দিষ্ট কারণ বা ব্যাখ্যার কথা তারা গণমাধ্যমকে জানাননি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...