বিজ্ঞাপন
আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে কিশোরগঞ্জ উপজেলা হলরুমে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করা হয়।
কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন বরেন্য কবি, নজরুল গবেষক, দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক ও নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক আব্দুল হাই সিকদার।
উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ.কে.এম অহিদ্দুন্নবী এবং যমুনা টেলিভিশনের রংপুর ব্যুরো প্রধান সরকার মাজারুল মান্নানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কর্মরত সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলা সাহিত্যের ‘বিদ্রোহী কবি’ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন ও চেতনা আজও সমানভাবে প্রাসঙ্গিক। শোষণ, বঞ্চনা ও বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠায় নজরুলের সাম্যবাদী ও অসাম্প্রদায়িক দর্শন নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া প্রয়োজন।
বক্তারা আরও বলেন, তরুণ প্রজন্মকে নজরুলের জীবন, সাহিত্য, দর্শন ও কর্ম সম্পর্কে জানাতে এবং জাতীয় জীবনে নজরুল চর্চাকে আরও বিস্তৃত করতে কার্যকর উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে শোষণ ও বৈষম্যমুক্ত সমাজ গঠনে তরুণদের নজরুল চর্চায় আরও বেশি উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...