Logo Logo

কর্ণফুলীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান, স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ভবন উদ্বোধন


Splash Image

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর অংশ হিসেবে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, বিশেষ সভা এবং নতুন অবকাঠামোর উদ্বোধন করা হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (১২ সেপ্টেম্বর) কর্ণফুলী উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিদুয়ানুল ইসলাম।

এর আগে জাতীয় সংসদ ভবন থেকে ভার্চুয়ালি দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর ধারাবাহিকতায় কর্ণফুলী উপজেলায়ও পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম শুরু হয়।

অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দের পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থী, স্কাউট, রেড ক্রিসেন্ট ইউনিট, সিসিপি, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, দক্ষিণ জেলা ছাত্রদল, উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও বিশেষ সভা

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শেষে সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ উপলক্ষে স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে বিশেষ সভার আয়োজন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাম্মৎ জেবুন্নেছার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সাজেদুর রহমান, কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিদুয়ানুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত)

আবু হাসানাত মোহাম্মদ মাজেদুল হক এবং স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সভায় সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক সেবা ও কার্যক্রমের প্রশংসা করেন। তিনি জনগণকে সেবা প্রদানে স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা ও কার্যক্রমকে প্রশংসনীয় উল্লেখ করে সন্তোষ প্রকাশ করেন।

এ সময় তিনি বলেন, “তারা জনগণকে সেবা দেওয়ার জন্য যে সিস্টেম করেছে, এটা অত্যন্ত প্রশংসনীয়। আমি মনে করি, আনোয়ারা-কর্ণফুলীর প্রত্যেকটি ইউনিট যদি এভাবে সমৃদ্ধ ও সুন্দর হয়, তাহলে স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো রকম ঘাটতি থাকবে না।”

পাশাপাশি জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক উন্নয়ন ও বিদ্যমান সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।

বহির্বিভাগ ও ডিসপেনসারির নতুন ভবন উদ্বোধন

পরে উপজেলা পরিষদের সহযোগিতায় নির্মিত কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি নতুন ভবন উদ্বোধন করেন সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম।

উদ্বোধনের পর সংসদ সদস্য স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং রোগীদের সেবাদান, চিকিৎসা কার্যক্রম ও সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন।

দুই অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দের পাশাপাশি চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দিন সবুজ, কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. গিয়াস উদ্দিন ফারুকী, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক এইচ এম হারুনুর রশিদ, উপজেলা বিএনপি নেতা হাজী আবদুর রহমান, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক জি এম জসিম, কর্ণফুলী উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি মো. সোলাইমান, চরপাথরঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক শেখ আহমেদ, চরপাথরঘাটা ইউনিয়ন বিএনপি নেতা মঈনউদ্দিন, বড়উঠান ইউনিয়ন বিএনপি নেতা সাহাদাত হোসেন, কর্ণফুলী উপজেলা কৃষকদলের আহ্বায়ক বাহারউদ্দীন বাহার, কর্ণফুলী এ জে চৌধুরী কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব ফরহাদুল ইসলাম হৃদয়, ছাত্রদল নেতা ও জুলাই যোদ্ধা মো. আরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবকদল নেতা মো. তারেক সালাম, যুবদল নেতা মো. মামুনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে কর্ণফুলী উপজেলায় ডেঙ্গুর বিস্তার রোধে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...