বিজ্ঞাপন
শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্ণবের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. আবু সাইদ মো. ফারুক।
নিহত অর্ণব ধর কোটালীপাড়া উপজেলার শুয়াগ্রাম ইউনিয়নের শুয়াগ্রামের মৃত আশীষ ধরের ছেলে। তিনি একটি বেসরকারি ফার্মে চাকরি করতেন এবং মাকে নিয়ে ঢাকায় বসবাস করতেন। ঢাকা থেকেই তিনি ডেঙ্গুতে আক্রান্ত হন।
সিভিল সার্জন ডা. আবু সাইদ মো. ফারুক জানান, ডেঙ্গু আক্রান্ত অর্ণবকে শুক্রবার সকালে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে যান।
গোপালগঞ্জ সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে নতুন করে ১৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১ হাজার ১০১ জন।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজারের বেশি রোগী।
বর্তমানে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল, ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল এবং চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে ১০০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...