বিজ্ঞাপন
সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ৩টা ৪৫ মিনিটের দিকে কাশিয়ানী থানাধীন ভাটিয়াপাড়া গোলচত্বর সংলগ্ন আতিক স্টোরের সামনে পাকা সড়কে চেকপোস্ট পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
এসআরবি সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করছে এসআরবি। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬, সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প)-এর একটি আভিযানিক দল ওই এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় সন্দেহভাজন দুই নারীকে তল্লাশি করে তাদের হেফাজত থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার দুই নারী হলেন—যশোর সদর উপজেলার মাহিদিয়া গ্রামের মো. সুলতান হাওলাদারের মেয়ে ও মো. বিল্লাল হোসেনের স্ত্রী সুলতানা খাতুন ওরফে আসমা (৩৫)। বর্তমানে তিনি খুলনার দৌলতপুর থানার পশ্চিম সেনপাড়া ২ নম্বর ওয়ার্ডে বসবাস করেন। অপরজন হলেন খুলনার দৌলতপুর থানার পশ্চিম সেনপাড়া ২ নম্বর ওয়ার্ডের মো. শামসুল হক ফরাজীর মেয়ে ও আব্দুল সেলিম পাটোয়ারীর স্ত্রী ফাহিমা বেগম (৪৮)।
এসআরবি জানায়, গ্রেপ্তার দুই নারীর হেফাজত থেকে উদ্ধার করা ৮ কেজি গাঁজা উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে গোপালগঞ্জের কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে উদ্ধার ও জব্দ করা আলামতসহ তাদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...