বিজ্ঞাপন
সোমবার (২১ সেপ্টেম্বর) মার্কিন কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, গ্রিনিচ মান সময় সন্ধ্যা ৭টা পর্যন্ত নিউইয়র্কের নেওয়ার্ক বিমানবন্দরে ১৬৮টি ফ্লাইট বাতিল এবং ৯৭টি বিলম্বিত হয়। একই সময়ে ফিলাডেলফিয়া বিমানবন্দরে ৬৩টি ফ্লাইট বাতিল এবং ১৮৯টি বিলম্বিত হয়েছে।
মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, সন্ধ্যা ৭টার মধ্যে লাগার্ডিয়া ও ফিলাডেলফিয়া বিমানবন্দরে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হয়। তবে নেওয়ার্ক ও জেএফকে বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট ওঠানামা বন্ধ রাখা হয়।
তিনি জানান, নিউ জার্সিতে অ্যামট্র্যাকের একটি নির্মাণ দল ভুলবশত ফাইবার অপটিক লাইন কেটে ফেলায় টেলিযোগাযোগ ব্যবস্থায় সমস্যা দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) উত্তর-পূর্বাঞ্চলে ফ্লাইট চলাচল স্থগিত করতে বাধ্য হয়।
নতুন এয়ার ট্রাফিক প্রযুক্তি নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এফএএ প্রধান ব্রায়ান বেডফোর্ড বলেন, সোমবারের এই বিপর্যয়ের পেছনে দুটি পৃথক সমস্যা ছিল। প্রথমে মূল টেলিযোগাযোগ লাইনে ত্রুটি দেখা দেয়। পরে পরীক্ষা করে দেখা যায়, ব্যাকআপ ফাইবার লাইনটিও কেটে গেছে।
বেডফোর্ড জানান, নির্মাণকাজের ভুলের কারণে ব্যাকআপ লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। তিনি বলেন, দুপুরের মধ্যে প্রাথমিক যোগাযোগ ব্যবস্থা সচল হওয়ার আশা করা হচ্ছে। তবে ব্যাকআপ লাইন মেরামতে প্রায় ১৩ ঘণ্টা সময় লাগতে পারে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...