বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক-কর্মজীবী সমবায় সমিতি (বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতি) অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিল।
অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল—“সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা এবং সন্ত্রাস, দুর্নীতি, মাদক, নারী নির্যাতনসহ সামাজিক সমস্যা সমাধানে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত দারুল আরকাম ইসলামী শিক্ষা পরিচালনা প্রকল্পের শিক্ষক-শিক্ষিকা ও সহায়ক কর্মীদের ভূমিকা।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক (গ্রেড-১) আল্লামা মুফতি মুহিব্বুল্লাহ বাকী।
সভাপতিত্ব করেন মো. আনিসুজ্জামান সিকদার, প্রকল্প পরিচালক, দারুল আরকাম ইসলামী শিক্ষা পরিচালনা ও সুসংহতকরণ প্রকল্প (২য় পর্যায়)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সমন্বয় বিভাগের পরিচালক মো. মাহিউদ্দিন এবং প্রকল্প পরিচালক এস. এম. তরিকুল ইসলাম।
আয়োজকরা জানান, দারুল আরকাম ইসলামী শিক্ষা পরিচালনা প্রকল্পের আওতায় শিক্ষক-শিক্ষিকা ও সহায়ক কর্মীরা শুধু ধর্মীয় শিক্ষাদানেই নয়, বরং শিশু-কিশোরদের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশ, সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা এবং বিভিন্ন সামাজিক অনাচার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এ লক্ষ্যেই তাঁদের দায়িত্ব, করণীয় ও সামাজিক ভূমিকা নিয়ে মতবিনিময়ের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা ও সহায়ক কর্মীদের বিভিন্ন বিষয় নিয়ে মতামত ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি অনুদান প্রদান করা হয়। সংশ্লিষ্টদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় জোরদারের মাধ্যমে সামাজিক সচেতনতা তৈরির ওপরও গুরুত্ব দেওয়া হয়।
আয়োজকদের প্রত্যাশা, ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি সামাজিক দায়িত্ব পালনে দারুল আরকাম প্রকল্পের শিক্ষক-শিক্ষিকাদের আরও সক্রিয় অংশগ্রহণ সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জোরদারে ভূমিকা রাখবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...