Logo Logo

লাঠসোঁটা ও ধারালো অস্ত্র হাতে আওয়ামী লীগ নেতাকর্মীদের মহড়া

গোপালগঞ্জে আওয়ামী লীগের সহিংসতা এমপি সেলিমের বাড়ি ও মুকসুদপুর থানায় আগুন


Splash Image

গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জ-১ আসনে বিএনপির সংসদ সদস্য (এমপি) সেলিমুজ্জামান সেলিমের কাশিয়ানীর বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে সকাল সাড়ে ১১টার দিকে আগুন দেওয়া হয় মুকসুদপুর থানায়। এ সময় পুলিশের সরকারি গাড়ি ও জব্দ করে রাখা যানসহ অন্তত ১০টি গাড়ি পোড়ানো হয়।

এদিকে গতকালের পর আবারও গোপালগঞ্জ-২ আসনের এমপি ডা. কেএম বাবরের মালিকানাধীন আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ দলটির সদস্যরা। এ ছাড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি এমএইচ খানের বাড়িতে ভাংচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আগুন দেওয়া হয়েছে মুকসুদপুরে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়েও।

পাঁচ দিন ধরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সহিংসতামূলক কর্মকান্ডের কারণে গোপালগঞ্জে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জনমনে রয়েছে চাপা আতঙ্ক। দলটির ঘোষিত ‘লকডাউন’ ঘিরে বৃহস্পতিবার সড়ক-মহাসড়কে বিপুলসংখ্যক নেতাকর্মীকে লগি-বৈঠা, লাঠিসোঁটা, রামদা, চাপাতিসহ ধারালো অস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা গেছে। বুধবার সন্ধ্যার পর থেকেই ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশের বিভিন্ন স্থানে গাছ ফেলে অবরোধ করায় এই পথে যান চলাচল বন্ধ রয়েছে। জেলার সবখানেই দিনে যান চলাচল ও দোকানপাট বন্ধ ছিল।

গোপালগঞ্জ শহরে গতকাল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো টহল দেখা যায়নি। তবে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের অবস্থান ছিল। কারাগারের নিরাপত্তায় আনসার সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও এমপি সেলিমুজ্জামান সেলিমের প্রেস উইংয়ের সদস্য আম্মার মিয়া অসীম সমকালকে বলেন, কাশিয়ানী উপজেলার এক নম্বর মহেশপুর ইউনিয়নের মাঝিগাতী গ্রামে এমপির দোতলা পাকা বাড়ি, দুটি টিনসেড ঘর ও নির্মাণাধীন তিনতলা ভবনে হামলা চালানো হয়। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সকাল সাড়ে ১০টার দিকে অস্ত্রশস্ত্র হাতে মিছিল নিয়ে বাড়ির সামনে জড়ো হয়। এরপর তারা ভাঙচুর ও লুটপাট শুরু করে। শেষে পেট্রোল বা অকটেন জাতীয় দাহ্যবস্তু দিয়ে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এর আগে বাড়িতে থাকা সংসদ সদস্যের স্বজনরা পালিয়ে যান।

এ বিষয়ে জানতে এমপির মোবাইল ফোন নম্বরে বারবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

ফেসবুকে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, লাঠিসোঁটা হাতে এক দল লোক এমপির বাড়িতে হামলা চালাচ্ছেন। বাড়িতে আগুন জ্বলতেও দেখা গেছে। এমপির বাড়িতে হামলার সময় তাঁর কয়েকজন সহযোগী ও সমর্থকের বাড়িতেও হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। জানা গেছে, এমপির সমর্থক লিমন মোল্যা, মনির মোল্যা, শাহিন ফকির ও রফিক মোল্যার বাড়িতেও হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এদিকে কাশিয়ানীর ঘোনাপাড়া এলাকায় উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক লাল চাঁন ফকির এবং পরানপুরে ওয়ার্ড বিএনপি নেতা বুলবুল মোল্যার বাড়িতে ভাংচুর করা হয়েছে। তিলছড়া বাজারে বিএনপি ও জামায়াতের দুই নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর চালানো হয়েছে। কাশিয়ানি ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রণেন্দ্রনাথ চৌধুরী জানান, আগুন লাগার খবর পেলেও নিরাপত্তার অভাবে যেতে পারেননি তারা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নিরাপত্তা সহায়তা চেয়েও পাননি।

গোপালগঞ্জ-২ আসনের এমপি ডা. কেএম বাবরের আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে আবারও ভাংচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। গতকাল বিকাল পৌনে ৪টার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সেখানে গিয়ে ভাঙচুর করেন। এরপর তারা ভবনের চারটি তলায় আগুন দেন।

এর আগে বুধবার রাতে ছাত্রলীগের নেতাকর্মীরা স্লোগান দিয়ে চার-পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ওই হাসপাতালে প্রবেশ করে। পরে তারা ওই ভবনে এমপির কার্যালয়, হাসপাতালের রিসিপশন, ডায়াগনস্টিক সেন্টার, ডাক্তারের চেম্বার ও জিনিসপত্র ভাঙচুর করে। এমপির অফিসের আসবাবপত্র বাইরে বের করে এনে আগুন ধরিয়ে দেয় তারা।

বুধবারের হামলার পর রোগীরা হাসপাতাল থেকে চলে যান। তখন থেকে হাসপাতালটি বন্ধ ছিল। এর মধ্যেই গতকাল আবারও সেখানে হামলা চালিয়ে প্রতিটি তলায় আগুন ধরিয়ে দেওয়া হয়।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মালেক আলী সরদার বলেন, এমপির হাসপাতালে অগ্নিসংযোগের খবর পাওয়ার পর আমরা সেখানে যাই। কিন্তু নিরাপত্তাজনিত কারণে গাড়ি নিয়ে যেতে পারিনি। স্টেশনের বাইরে লাঠিসোটা নিয়ে নেতাকর্মীরা মহড়া দিচ্ছিল। গাড়ি নিয়ে যাওয়ার জন্য আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চেয়ে পাইনি।

এর আগে মঙ্গলবার রাতে টুঙ্গিপাড়ায় এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

সকালে মুকসুদপুর থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যার পর থেকেই থানা ভবনে দায়িত্বশীল পুলিশ কর্মকর্তারা ছিলেন না। কয়েকজন পুলিশ সদস্য সাদা পোশাকে আশপাশে ছিলেন। এমন অবস্থায় গতকাল সকালে নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে সেখানে হামলা চালান। সেখানে ভাংচুর ও লুটপাট করা হয়। পরে তারা থানা ভবন এবং ওই চত্বরে থাকা গাড়িগুলোয় আগুন ধরিয়ে দেন।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, থানা ভবন ও যানবাহনে আগুন দিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উল্লাস করছেন। একজন বলছেন ‘মুকসুদপুর থানা জয় বাংলা করে দে!’ কেউ আবার ভাংচুর-আগুনের সামনে দাঁড়িয়ে সেলফি তুলছেন।

ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান সিকদার জানান, দুপুর ১২টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। তবে পুলিশের নিরাপত্তা না পাওয়ায় তারা সময়মতো যেতে পারেননি। দুপুর ২টায় তারা ঘটনাস্থলে পৌঁছান। দুটি ইউনিটের চেষ্টায় বিকেল সোয়া ৩টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

সকালে মুকসুদপুর থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যার পর থেকেই থানা ভবনে দায়িত্বশীল পুলিশ কর্মকর্তারা ছিলেন না। কয়েকজন পুলিশ সদস্য সাদা পোশাকে আশপাশে ছিলেন। এমন অবস্থায় গতকাল সকালে নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে সেখানে হামলা চালান। সেখানে ভাংচুর ও লুটপাট করা হয়। পরে তারা থানা ভবন এবং ওই চত্বরে থাকা গাড়িগুলোয় আগুন ধরিয়ে দেন।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, থানা ভবন ও যানবাহনে আগুন দিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উল্লাস করছেন। একজন বলছেন ‘মুকসুদপুর থানা জয় বাংলা করে দে!’ কেউ আবার ভাংচুর-আগুনের সামনে দাঁড়িয়ে সেলফি তুলছেন।

ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান সিকদার জানান, ১২টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। তবে পুলিশের নিরাপত্তা না পাওয়ায় তারা সময়মতো যেতে পারেননি। দুপুর ২টায় তারা ঘটনাস্থলে পৌঁছান। দুটি ইউনিটের চেষ্টায় বিকেল সোয়া ৩টায় আগুন নেভানো সম্ভব হয়। এদিকে সকালে মুকসুদপুরে গ্রামীণ ব্যাংকের তিনটি শাখায় ভাংচুর করে আগুন দেওয়া হয়েছে। সেগুলো হচ্ছে মুকসুদপুর সদর, বাটিকামারী ও বনগ্রাম শাখা।

মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশিক কবির বলেন, মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকের তিনটি শাখায় আগুন দেওয়া হয়েছে। থানার কার্যক্রম বন্ধ আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, থানার সবকিছুই পুড়ে গেছে। সেখানে কার্যক্রম চালানোর মত অবস্থা নেই। তবে গোপালগঞ্জের পুলিশ সুপার এ ব্যাপারে নিশ্চিত করতে পারবেন। এ বিষয়ে জানতে গোপালগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের মোবাইল ফোন নম্বরে কল করা হলে তিনি রিসিভ করেননি।

গতকাল দুপুর সোয়া ১২ টার দিকে গোপালগঞ্জ শহরের পুরাতন লঞ্চঘাট এলাকায় জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি এম এইচ খান মঞ্জুর বাড়িতে হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা সেখানে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এতে ভবনের দরজা-জানালা ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়া দুপুরে শহরের পোস্ট অফিস মোড় এলাকায় এফএনএফ নামের একটি সুপারশপেও হামলা, ভাংচুর ও লুটপাট করা হয়।

এদিকে কোটালীপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদারের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর চালায় বিক্ষোভকারীরা। #

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...