Logo Logo

কসমোলজি : মহাবিশ্বের অনন্ত যাত্রা

গোপালগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে জেলা প্রশাসকের বিজ্ঞান সংলাপ


Splash Image

বিজ্ঞানমনস্ক, অনুসন্ধিৎসু ও জ্ঞাননির্ভর প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে গোপালগঞ্জে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘কসমোলজি : মহাবিশ্বের অনন্ত যাত্রা’ শীর্ষক বিজ্ঞান বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (২৮ সেপ্টেম্বর) গোপালগঞ্জ পৌর মিলনায়তনে জেলা প্রশাসন, গোপালগঞ্জের আয়োজনে এ সংলাপ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান।

শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানভিত্তিক চিন্তা, যুক্তিবোধ, কৌতূহল ও অনুসন্ধিৎসা জাগ্রত করার লক্ষ্যে আয়োজিত ধারাবাহিক বিজ্ঞান বিষয়ক সংলাপের অংশ হিসেবে এ আয়োজন করা হয়।

সংলাপে মহাবিশ্বের উৎপত্তি, এর বিশালতা ও বিবর্তন, মহাকাশবিজ্ঞান, বৈজ্ঞানিক আবিষ্কারের ক্রমবিকাশ এবং আধুনিক প্রযুক্তির অগ্রযাত্রা নিয়ে প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন কৌতূহলোদ্দীপক প্রশ্নের উত্তর দেওয়া হয়। জ্ঞানার্জনের মাধ্যমে নিজেদের চিন্তার পরিধি আরও বিস্তৃত করার গুরুত্বও তুলে ধরা হয়।

জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান শিক্ষার্থীদের প্রশ্ন করতে, জানতে, যুক্তি দিয়ে ভাবতে এবং অনুসন্ধিৎসু হতে উৎসাহিত করেন। তিনি বিজ্ঞানভিত্তিক জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি জ্ঞানচর্চা ও নানাবিধ কার্যক্রমে সম্পৃক্ত থেকে ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নয়নে অবদান রাখার জন্য অনুপ্রাণিত করেন।

সংলাপে বক্তারা বলেন, মহাবিশ্বের অসীম বিস্ময় থেকে শুরু করে মানুষের জ্ঞান ও প্রযুক্তির অসাধারণ অগ্রযাত্রা—বিজ্ঞানের প্রতিটি অনুসন্ধানই নতুন প্রশ্নের জন্ম দেয়। আর সেই প্রশ্নই জ্ঞানের নতুন দুয়ার উন্মোচন করে। শিক্ষার্থীদের মধ্যে সেই কৌতূহল ও অনুসন্ধিৎসাকে আরও বিকশিত করার লক্ষ্যেই জেলা প্রশাসন, গোপালগঞ্জের উদ্যোগে ধারাবাহিকভাবে বিজ্ঞান বিষয়ক সংলাপের আয়োজন করা হচ্ছে।

আধুনিক বিশ্বের দ্রুত পরিবর্তনশীল জ্ঞান ও প্রযুক্তিনির্ভর বাস্তবতায় শিক্ষার্থীদের প্রস্তুত করতে বিজ্ঞানভিত্তিক চিন্তা, যুক্তিবোধ, সৃজনশীলতা ও নিয়মিত জ্ঞানচর্চার কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি আরও বিস্তৃত করবে এবং তারাই ভবিষ্যৎ পৃথিবীকে আরও সমৃদ্ধ করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...