Logo Logo

গোপালগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসির বৃক্ষরোপন অভিযান


Splash Image

পরিবেশ সুরক্ষায় দেশব্যাপী গ্রহণ করা সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করেছে পূবালী ব্যাংক পিএলসি।


বিজ্ঞাপন


আজ সোমবার (৫ অক্টোবর) গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর পূর্ণচন্দ্র উচ্চ বিদ্যালয় ও উলপুর মহিলা দাখিল মাদ্রাসায় পৃথকভাবে বিভিন্ন প্রজাতির ফলদ, ঔষধি ও বনজ বৃক্ষের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি-র গোপালগঞ্জ শাখা ব্যবস্থাপক গৌতম চন্দ্র পাল, উলপুর মহিলা দাখিল মাদ্রাসার সুপার এ.কে.এম. সাইফুল্লাহ, উলপুর পূর্ণচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার বিশ্বাস ও সহকারী প্রধান শিক্ষক রতন চন্দ্র পালসহ দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।

কর্মসূচির বিষয়ে ব্যাংকটির শাখা ব্যবস্থাপক গৌতম চন্দ্র পাল জানান, পূবালী ব্যাংক পিএলসি-র সারা দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে গোপালগঞ্জ জেলাতেও কার্যক্রম শুরু হয়েছে। জেলাজুড়ে মোট ৭৯৫টি বৃক্ষের চারা রোপণ কার্যক্রম চলমান রয়েছে। এর মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় ২১০টি, মুকসুদপুরে ২৪০টি, কাশিয়ানীতে ২২৫টি এবং কোটালীপাড়া উপজেলায় ১২০টি চারা রোপণ করা হবে।

তিনি আরও বলেন, বিভিন্ন স্কুল ও মাদ্রাসায় আম, কাঁঠাল, মেহগনি, নিম, নারকেল, কৃষ্ণচূড়া ও বকুলের চারা রোপণ করা হচ্ছে। আগামী ৫ বছরে সরকারের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করতেই তাদের এই প্রচেষ্টা। এই উদ্যোগ একদিকে পরিবেশ রক্ষা ও সবুজায়নে বড় অবদান রাখবে, অন্যদিকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় দেশকে আরও উপযোগী করে তুলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...