Logo Logo

মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক


Splash Image

পটুয়াখালীর মহিপুরে অভিযান চালিয়ে ৫১ পিস ইয়াবাসহ জাহিদুল ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার মহিপুর থানার ডাবলুগঞ্জ ইউনিয়নের বরকতিয়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জাহিদুল ইসলাম ওই গ্রামের বাসিন্দা।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক। তিনি জানান, আটক যুবকের বিরুদ্ধে মহিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

এদিকে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। মামলার নম্বর ০৪/৭-১০-২৬। বুধবার (৭ অক্টোবর) আটক জাহিদুল ইসলামকে কলাপাড়া উপজেলা আদালতে সোপর্দ করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...