Logo Logo

জ্বালানি সহায়তায় বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান


Splash Image

প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। ছবি : পিএমও

বাংলাদেশের জ্বালানি খাতে সহায়তা হিসেবে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছে জাপান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের সম্পর্ক জোরদার এবং পারস্পরিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায়।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় বেলা ১১টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৮টা ৪৫ মিনিটে) টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় ‘কান্তেইয়ে’ এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে উল্লেখ করেন। তিনি বলেন, দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। এ সময় জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি।

অন্যদিকে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেন, বাংলাদেশকে গভীরভাবে সমর্থন করে জাপান। পাশাপাশি বঙ্গোপসাগরকেন্দ্রিক সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী টোকিও।

এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হয় এবং গার্ড অব অনার দেওয়া হয়। পরে দুই দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের পক্ষে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল অংশ নেয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...