Logo Logo

মনোহরদীতে খিদিরপুর ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা এ.এম. আনোয়ার হোসেনের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত


Splash Image

নরসিংদীর মনোহরদী উপজেলার ঐতিহ্যবাহী খিদিরপুর ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা এ.এম. আনোয়ার হোসেনের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত দিনব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কলেজ গভর্নিং বডির সভাপতি মাহামুদুল হাসান।


বিজ্ঞাপন


বৃক্ষরোপণ কর্মসূচি শেষে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ নাজিম উদ্দীনের সভাপতিত্বে এক স্মরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহম্মদ, খিদিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মানিক মাস্টার, খিদিরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান এবং মনতলা সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বাকিউল ইসলাম। এ ছাড়া স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা মরহুম এ.এম. আনোয়ার হোসেনের জীবন ও কর্মের ওপর আলোকপাত করেন এবং শিক্ষা বিস্তারে তাঁর অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, খিদিরপুর ডিগ্রি কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে তিনি অবহেলিত এ গ্রামীণ জনপদে উচ্চশিক্ষার আলো ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর দূরদর্শী চিন্তা, ত্যাগ ও আদর্শ বর্তমান ও আগামী প্রজন্মের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

উল্লেখ্য, প্রান্তিক ও গ্রামীণ অঞ্চলে উচ্চশিক্ষার প্রসার ঘটাতে স্থানীয় শিক্ষানুরাগী ও সমাজসেবকদের প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যুগ যুগ ধরে আলোকবর্তিকা হিসেবে কাজ করে আসছে। খিদিরপুর ডিগ্রি কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে এ.এম. আনোয়ার হোসেন যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা এলাকার আর্থসামাজিক ও শিক্ষাগত উন্নয়নে আজও অনন্য ভূমিকা রাখছে।

আলোচনা সভা শেষে মরহুম এ.এম. আনোয়ার হোসেনের বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...