বিজ্ঞাপন
রোববার (১৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে শহরের আশপাশের বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লাঠি, বৈঠা ও দেশীয় অস্ত্র নিয়ে শহরে প্রবেশ করেন। পরে তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগানে শহর মুখরিত করে তোলেন।
মিছিলকারীরা গোপালগঞ্জ সরকারি কলেজের গেটে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ নামসংবলিত একটি ব্যানার টানিয়ে দেন। পরে মিছিল নিয়ে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে কার্যালয়ের তালা খুলে দেন।
এ সময় তারা শহরের শেখ কামাল স্টেডিয়ামসংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভ ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেন। এছাড়া পৌরসভার সামনে বিএনপির ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে সেগুলো সড়কে জড়ো করে আগুন দেওয়া হয়।
একই সঙ্গে শহরের লঞ্চঘাট, গোপালগঞ্জ সরকারি কলেজ, প্রেসক্লাবসহ বিভিন্ন স্থানে টায়ার, বাঁশ ও কাঠ জড়ো করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন মিছিলকারীরা।
বিক্ষোভ চলাকালে শহরের লঞ্চঘাট এলাকায় ছাত্রলীগ নেতা রাজু খান ও সামসুল হক বক্তব্য দেন।
প্রতিবেদন লেখা পর্যন্ত দুপুর সোয়া ১টা পর্যন্ত বিক্ষোভকারীদের শহরের বিভিন্ন স্থানে কর্মসূচি চালিয়ে যেতে দেখা গেছে। এ সময় পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিক্ষোভকারীদের বাধা দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। তবে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...