বিজ্ঞাপন
রোববার (১৫ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দায়িত্ব পালন করছেন। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, শনিবার (১৪ নভেম্বর) গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা দফায় দফায় বিক্ষোভ মিছিল করেন। ওই সময় টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষিতে এই বিজিবি মোতায়েন করা হলো।
এর আগে, গত ১০ নভেম্বরও জেলার আইনশৃঙ্খলা রক্ষায় ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...