বিজ্ঞাপন
গতকাল রোববার (১৫ নভেম্বর) এসব অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ নভেম্বর উপজেলার কলসকাঠি ইউনিয়নের কলেজকাঠি এলাকা থেকে এক কেজি গাঁজাসহ কামাল হাওলাদার (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি পূর্ব বাগদিয়া গ্রামের মৃত আলী আকবর হাওলাদারের ছেলে। আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এর ধারাবাহিকতায় ১৫ নভেম্বর একই ইউনিয়নের কলসকাঠি এলাকা থেকে আরও এক কেজি গাঁজাসহ দীপ্ত চন্দ্র (২৫) ও সাজিদ আব্দুল্লাহ রাফি (২৪) নামের দুই যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দীপ্ত চন্দ্র মৃত সন্টু চন্দ্রের এবং সাজিদ আব্দুল্লাহ রাফি মৃত আনসার আলী হাওলাদারের ছেলে।
এদিকে, মাদকবিরোধী অভিযانের পাশাপাশি পৃথক অভিযানে বিভিন্ন মামলায় দণ্ডিত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে ঢাকার হাতিরঝিল এলাকা থেকে দারুস সালাম থানার একটি মামলায় (নম্বর-১০(৬)২৬ ও সেশন মামলা নম্বর-৭৭/২১) ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সালাউদ্দিন ওরফে সাদ্দামকে (৩৮) গ্রেপ্তার করা হয়। তিনি বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের রামনগর গ্রামের রুস্তম আলীর ছেলে।
একই অভিযানে পারিবারিক ডিক্রি মামলার (নম্বর-৮৮/২৫) তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি মোজাম্মেলকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার বরিয়া গ্রামের আব্দুস সালামের ছেলে।
বাকেরগঞ্জ থানা পুলিশ জানায়, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত পাঁচ আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...