Logo Logo

গোপালগঞ্জে চুরির অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা


Splash Image

গোপালগঞ্জে চুরি করতে আসার অভিযোগে বাবুল বিশ্বাস (৪২) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছেন স্থানীয়রা।


বিজ্ঞাপন


সোমবার (১৬ নভেম্বর) ভোরে গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, রোববার দিবাগত গভীর রাতে সাতপাড় পশ্চিমপাড়া গ্রামের স্বপন বিশ্বাসের বাড়িতে সিঁধ কেটে ভেতরে প্রবেশ করেন বাবুল। এ সময় পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে আসেন।

একপর্যায়ে বাবুল পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া করে তাকে আটক করেন। পরে বিক্ষুব্ধ লোকজন তাকে পিটিয়ে গুরুতর আহত করেন। আহত অবস্থায় তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত বাবুল বিশ্বাসের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সীতারামপুর গ্রামে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...