Logo Logo

টুঙ্গিপাড়ার ৭ স্থানে অবরোধ অব্যাহত


Splash Image

গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের অন্তত সাতটি স্থানে অবরোধ কর্মসূচি অব্যাহত রেখেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ও পোড়ানো গাড়ি ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (১৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে খালেক (নীলফা) বাজার মোড়ে গিয়ে দেখা যায়, গাছের গুঁড়ি ও পোড়ানো গাড়ি দিয়ে সড়ক অবরোধ করে রাখা হয়েছে।

এর আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের অন্তত সাতটি স্থানে অবরোধ শুরু হয়। বুধবারও নীলফাবাজার মোড়, রামচন্দ্রপুর (রওশনপুর), সিঙ্গিপাড়া, মল্লিকের মাঠ, নতুন বাজার, পাটগাতী বাসস্ট্যান্ড ও চৌরঙ্গী মোড়ে অবরোধ অব্যাহত রয়েছে।

নীলফাবাজার মোড়ে অবরোধকারীদের একজন জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ও বাসসহ বিভিন্ন যানবাহন চলাচলে বাধা দেওয়া হচ্ছে। তবে স্থানীয় যোগাযোগের সুবিধার্থে রিকশা ও ইজিবাইক এক পাশ দিয়ে চলাচলের সুযোগ দেওয়া হচ্ছে।

এদিকে, গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো তৎপরতা চোখে পড়েনি।

অন্যদিকে, গোপালগঞ্জ শহরের চৌরঙ্গী এলাকা ও নীলফাবাজার মোড়ে অবরোধস্থলে মাইকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাজানো হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...