Logo Logo

কোটালীপাড়ায় আড়াই বছর পর আওয়ামী লীগের কার্যালয় খুলে নেতা কর্মীদের উল্লাস


Splash Image

প্রায় আড়াই বছর বন্ধ থাকার পর গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয় খুলে দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা।


বিজ্ঞাপন


বুধবার (১৮ নভেম্বর) সকালে কার্যালয়টি খুলে ভেতরে প্রবেশ করে উল্লাস প্রকাশ করেন তারা।

সকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জড়ো হন। পরে আওয়ামী লীগ ঘোষিত ১৯ নভেম্বর বৃহস্পতিবারের লকডাউন কর্মসূচি সফল করার লক্ষ্যে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র কারাবন্দী মো. কামাল হোসেন শেখের বাড়ির সামনে দিয়ে উপজেলা শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল হাজরা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম বাদল, উপজেলা যুবলীগের সভাপতি ফজলুর রহমান দিপু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খাইরুল রাজ্জাক খসরু, উপজেলা ছাত্রলীগের সভাপতি স্বপন তালুকদার ও সাধারণ সম্পাদক শামীম দাড়িয়াসহ আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক।

সমাবেশ থেকে উপস্থিত নেতাকর্মীরা আওয়ামী লীগ ঘোষিত ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচি সফল করার আহ্বান জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...