Logo Logo

টুঙ্গিপাড়া সরকারি কলেজের পূর্বের নামের ব্যানার টাঙালো ছাত্রলীগ


Splash Image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সরকারি কলেজের নাম পরিবর্তন করে পূর্বের নাম ‘সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ’ উল্লেখ করে ব্যানার টাঙিয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।


বিজ্ঞাপন


বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে কলেজের বাইরের দেয়ালে এ ব্যানার টাঙানো হয়। পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

ভিডিওতে দেখা যায়, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শামছুল হক, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওসমান গনি এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফেমাস রহমানের নেতৃত্বে ১৫-২০ জন নেতাকর্মী কলেজের অধ্যক্ষের কার্যালয়ে যান। সেখানে তারা অধ্যক্ষের সঙ্গে কথা বলেন।

এ সময় তারা অধ্যক্ষকে বলেন, ‘টুঙ্গিপাড়া সরকারি কলেজ’ নামটি অবৈধ অন্তর্বর্তীকালীন (ইউনূস) সরকারের দেওয়া। ভবিষ্যতে কলেজের পূর্বের নাম ‘সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ’ ব্যবহারের জন্য তারা অধ্যক্ষকে অনুরোধ করেন। পরে কলেজের বাইরে বিভিন্ন স্লোগান দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

টুঙ্গিপাড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হুমায়ারা আক্তার বলেন, বুধবার বেলা ১১টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা কলেজে এসে পূর্বের নামসংবলিত ব্যানার টাঙিয়ে দেন। পাশাপাশি দাপ্তরিক সব কাজে আগের নাম ব্যবহার এবং যেসব স্থানে ‘টুঙ্গিপাড়া সরকারি কলেজ’ লেখা রয়েছে, সেগুলো পরিবর্তনের কথা বলেন তারা। তবে এ সময় কোনো ধরনের ভাঙচুরের ঘটনা ঘটেনি।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম বলেন, এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে তাকে কেউ কিছু জানাননি। খোঁজখবর নিয়ে বিস্তারিত জানাতে পারবেন বলে জানান তিনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...