বিজ্ঞাপন
এর আগে গত বুধবার সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এর ফলে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুরের সঙ্গে ঢাকার বাস চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
পরিবহন সংশ্লিষ্টরা জানান, প্রায় ৩৬ ঘণ্টা বন্ধ থাকার পর মহাসড়ক থেকে গাছ সরিয়ে নেওয়া হলে আজ সকাল ৬টা থেকে আবারও যান চলাচল শুরু হয়। দীর্ঘ সময় সড়ক বন্ধ থাকায় পণ্যবাহী ট্রাকসহ বিপুল সংখ্যক যানবাহন মহাসড়কে আটকে পড়েছিল।
গোপালগঞ্জ জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মওদুদ হোসেন রিন্টু জানান, গোপালগঞ্জ শহরের ভেতর দিয়ে দক্ষিণাঞ্চলের চার জেলার বাস চলাচল শুরু হয়েছে এবং জেলার অভ্যন্তরীণ ছয়টি রুটেও বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...