বিজ্ঞাপন
গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে উপজেলা সদরের পার্শ্ববর্তী তুলাতলি সেতু সংলগ্ন নদীর তীরে বেদে পল্লীতে পলিথিন ও ত্রিপল টানানো ঝুপড়ি ঘরগুলোতে পানি ঢুকে পড়ায় মানবেতর জীবনযাপন করছেন এখানকার বাসিন্দারা।
সরেজমিনে তুলাতলি নদীর তীরবর্তী এই বেদে পল্লীতে গিয়ে দেখা যায়, নদীর একেবারে কিনারা ঘেঁষে সারি সারি কালো রঙ্গের পলিথিনের ছাউনি দেওয়া অস্থায়ী ঘরগুলো বৃষ্টির পানিতে বসবাস অযোগ্য হয়ে পরেছে। টানা দুই দিনের গুড়ি গুড়ি বৃষ্টিতে ঘরের ভিতরের মাটি নড়ম হয়ে কর্দমাক্ত হয়ে গেছে এবং ছাউনি চুয়ে পানি পরে বিছানাপত্র ও কাপড় চোপড় ভিজে গেছে। অপরদিকে ভেজা মাটি ও স্যাতস্যাতে পরিবেশ ও শুকনো লাকড়ি সমস্যার কারণে অনেক পরিবার চুলা জ্বালাতে পারেনি।
বেদে পল্লীর বাসিন্দারা জানান, দুইদিন ধরে গুমোট আবহাওয়া ও গুড়ি গুড়ি বৃষ্টির কারণে তাদের দৈনন্দিন আয় রোজগার পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বৈরী আবহাওয়ার কারণে হাতে কাজ না থাকায় তারা পরিবার পরিজন নিয়ে খাদ্য সমস্যায় পড়েছেন।
তুলাতলি তীরবর্তী এখানকার বেদে পল্লীর বাসিন্দারা জানান, শীতের শুরুতে এমন দূর্যোগ কবলিত আবহাওয়া প্রভাবে তারা তাদের পল্লীর শিশু ও বৃদ্ধদের নিয়ে বেশী শংকিত। কেননা ঠান্ডা আবহাওয়া ও স্যাতস্যাতে পরিবেশের কারণে রোগ ব্যাধিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...